পোস্টে Table of Content দেখানোর প্লাগইন সেটআপ

Md Rakib
Md Rakib

আপনি যখন ব্লগে অনেক বড় কোনো আর্টিকেল লেখেন, তখন ভিজিটরদের পক্ষে পুরোটা পড়ে তাদের প্রয়োজনীয় অংশ খুঁজে বের করা কঠিন হতে পারে। এই সমস্যার সমাধান হলো Table of Contents। এটি অনেকটা বইয়ের সূচিপত্র বা ইনডেক্সের মতো কাজ করে।

Table of contents plugin


Probha টেমপ্লেটে রয়েছে একটি পাওয়ারফুল TOC প্লাগিন। এটি আপনার পোস্টের হেডিংগুলো (H2, H3, H4) স্ক্যান করে অটোমেটিক একটি সুন্দর সূচিপত্র তৈরি করে দেয়। এর ফলে ভিজিটররা এক ক্লিকেই তাদের পছন্দের অংশে জাম্প করতে পারে। এছাড়াও, গুগলের সার্চ রেজাল্টে এই লিংকগুলো শো করে, যা এসইও র‍্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে।

প্লাগিনটি কোথায় পাবেন?

এটি সেটআপ করতে লেআউট অপশনে যান।

  • ব্লগার ড্যাশবোর্ড থেকে Layout অপশনে যান।
  • Plugins সেকশন থেকে "Table of Content" গ্যাজেটটি খুঁজে বের করুন।

কনফিগারেশন গাইড

এই প্লাগিনটি নিয়ন্ত্রণ করার জন্য আমরা JSON ফরম্যাট ব্যবহার করেছি। এখানে আপনি টাইটেল এবং ডিফল্ট ভিউ কাস্টমাইজ করতে পারবেন। গ্যাজেটটি এডিট করলে কনটেন্ট বক্সে নিচের কোডটি দেখতে পাবেন:

{
    "status": true,
    "title": "Table of Contents",
    "open": true
}

স্ট্যাটাস

  • "status": true — প্লাগিনটি চালু রাখতে true রাখুন।
  • "status": false — প্লাগিনটি বন্ধ রাখতে false ব্যবহার করুন।

টাইটেল

বক্সের ওপরে কী লেখা থাকবে, তা এখানে ঠিক করতে হয়।

  • "title": "Table of Contents" — আপনি চাইলে এটি পরিবর্তন করে "সূচিপত্র", "এই পোস্টের বিষয়বস্তু" ইত্যাদি লিখতে পারেন।

ওপেন স্ট্যাটাস

পোস্ট লোড হওয়ার সময় সূচিপত্রটি খোলা থাকবে নাকি বন্ধ (Collapse) অবস্থায় থাকবে, তা এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়।

  • "open": true — পোস্ট ওপেন করলেই পুরো লিস্টটি খোলা বা দৃশ্যমান থাকবে।
  • "open": false — লিস্টটি শুরুতে লুকানো বা বন্ধ থাকবে। ভিজিটর টাইটেল এ ক্লিক করলে লিস্ট বের হবে।

উপসংহার

একটি ভালো মানের ব্লগের অন্যতম বৈশিষ্ট্য হলো টেবিল অফ কন্টেন্ট। এটি আপনার কন্টেন্টকে গোছানো রাখে এবং গুগলকে আপনার পোস্টের স্ট্রাকচার বুঝতে সাহায্য করে। Probha টেমপ্লেটে এটি কোনো কোডিং ছাড়াই খুব সহজে ব্যবহার করা যায়। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

You may like these posts

Post a Comment