Split Post প্লাগইন - পোস্টকে বিভিন্ন ভাগে ভাগ করার প্লাগইন

Md Rakib
Md Rakib

অনেক সময় ব্লগে আমরা অনেক বড় বা দীর্ঘ আর্টিকেল লিখি। কিন্তু সমস্যা হলো, ভিজিটররা একনাগাড়ে এত বড় পোস্ট পড়তে বিরক্ত বোধ করেন এবং স্ক্রল করতে করতে ক্লান্ত হয়ে যান। এই সমস্যার সমাধান এবং আপনার ব্লগের ইনকাম বাড়ানোর কৌশল হিসেবে Probha টেমপ্লেটে রয়েছে Split Post বা পোস্ট পেজিনেশন ফিচার।

Split post plugin


এই প্লাগিনটি ব্যবহার করে আপনি আপনার একটি দীর্ঘ পোস্টকে একাধিক পেজে ভাগ (Page 1, Page 2, Page 3...) করতে পারবেন।

কেন স্প্লিট পোস্ট ব্যবহার করবেন?

  • পেজ ভিউ বৃদ্ধি: একটি পোস্টকে ৩ ভাগে ভাগ করলে, একজন ভিজিটর সেটি পড়ার জন্য ৩টি পেজ লোড করবেন। এতে আপনার পেজ ভিউ ৩ গুণ বেড়ে যাবে।
  • ইনকাম বৃদ্ধি: পেজ ভিউ বাড়লে অ্যাড ইম্প্রেশন বাড়বে, ফলে আপনার ব্লগের ইনকামও বাড়বে।
  • লোডিং স্পিড: পুরো পোস্ট একসাথে লোড না হয়ে অল্প অল্প করে লোড হওয়ায় পেজ দ্রুত ওপেন হয়।
  • বোরিং ভাব কমে: ছোট ছোট অংশে ভাগ করা থাকলে ভিজিটররা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

প্লাগিনটি কোথায় পাবেন

এটি সেটআপ করতে লেআউট অপশনে যান।

  • ব্লগার ড্যাশবোর্ড থেকে Layout অপশনে যান।
  • Plugins সেকশন থেকে "Split Post" গ্যাজেটটি খুঁজে বের করুন।

কনফিগারেশন গাইড

এই প্লাগিনটি নিয়ন্ত্রণ করার জন্য নিচের JSON কোডটি ব্যবহার করা হয়। গ্যাজেটটি এডিট করলে কনটেন্ট বক্সে এটি দেখতে পাবেন:

{
  "status": true,
  "divider": "<!--next-->"
}

স্ট্যাটাস

  • "status": true — ফিচারটি চালু রাখতে true রাখুন।
  • "status": false — ফিচারটি বন্ধ রাখতে false ব্যবহার করুন।

ডিভাইডার কোড

পোস্টের কোথায় পেজ ভাগ হবে, সেটি চেনার জন্য একটি গোপন কোড বা মার্কার ব্যবহার করা হয়।

  • "divider": "<!--next-->" — ডিফল্টভাবে এই কোডটি দেওয়া থাকে। আপনি এটি পরিবর্তন না করাই ভালো।

পোস্টে কীভাবে ব্যবহার করবেন?

এটি কাজ করানোর জন্য আপনাকে পোস্ট লেখার সময় একটি ছোট কাজ করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে স্বাভাবিকভাবে আপনার পুরো পোস্টটি লিখুন।
  2. এবার পোস্ট এডিটরের বাম পাশের মেনু থেকে HTML View সিলেক্ট করুন।
  3. আপনি লেখার যেখানে পেজ ব্রেক বা ভাগ করতে চান, ঠিক সেই জায়গায় নিচের কোডটি পেস্ট করে দিন:
<!--next-->

৪. আপনি চাইলে এক পোস্টে একাধিকবার এই কোড ব্যবহার করে একাধিক পেজ (Page 1, 2, 3...) তৈরি করতে পারেন।
৫. সবশেষে পোস্ট পাবলিশ বা আপডেট করুন।

সতর্কতা: এই কোডটি অবশ্যই HTML View-তে বসাতে হবে। Compose View-তে বসালে এটি কাজ করবে না, বরং সাধারণ লেখা হিসেবে দেখাবে।

উদাহরণ

ধরুন আপনি একটি গল্পের পোস্ট লিখছেন। আপনি চাচ্ছেন অর্ধেক গল্প প্রথম পেজে এবং বাকি অর্ধেক দ্বিতীয় পেজে থাকুক। তাহলে কোডটি এভাবে বসাবেন:

<p>গল্পের প্রথম অংশ এখানে লেখা থাকবে...</p>
<!--next-->
<p>গল্পের বাকি অংশ বা শেষ অংশ এখানে লেখা থাকবে...</p>

পোস্টটি ওপেন করলে দেখবেন যেখানে <!--next--> বসিয়েছেন, সেখান থেকে পোস্টটি আলাদা হয়ে নিচে ১, ২ নম্বর পেজ নেভিগেশন বাটন চলে এসেছে।

উপসংহার

স্প্লিট পোস্ট ফিচারটি সঠিকভাবে ব্যবহার করলে আপনার ব্লগের ইউজার এনগেজমেন্ট এবং বাউন্স রেট নিয়ন্ত্রণে রাখা সম্ভব। Probha টেমপ্লেটের এই সহজ সিস্টেমটি ব্যবহার করে আজই আপনার বড় পোস্টগুলোকে অপ্টিমাইজ করে নিন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

You may like these posts

Post a Comment