Sitemap প্লাগইন সেটআপ নিয়ে বিস্তারিত

Md Rakib
Md Rakib

একটি ব্লগের প্রাণ হলো তার কন্টেন্ট। কিন্তু আপনার ব্লগে যদি শত শত পোস্ট থাকে, তবে ভিজিটরদের পক্ষে সব পোস্ট খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন যাতে আপনার সব পোস্ট ইনডেক্স করতে পারে, সেজন্য একটি গোছানো Sitemap থাকা অত্যন্ত জরুরি।

Sitemap Page Plugin


সাধারণত ব্লগের জন্য সাইটম্যাপ তৈরি করতে অনেক জটিল স্ক্রিপ্ট বা থার্ড-পার্টি টুলের প্রয়োজন হয়। কিন্তু Probha টেমপ্লেটে এই ঝামেলা নেই। আমাদের বিল্ট-ইন প্লাগিন ব্যবহার করে আপনি এক ক্লিকেই আপনার ব্লগের সকল পোস্ট একটি পেজে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন।

এই সাইটম্যাপের সুবিধা কী?

  • অটোমেটিক আপডেট: আপনাকে বারবার এডিট করতে হবে না। নতুন পোস্ট করার সাথে সাথে এটি অটোমেটিক সাইটম্যাপ পেজে যুক্ত হয়ে যাবে।
  • লেভেল বা ক্যাটাগরি ভিউ: পোস্টগুলো এলোমেলো না থেকে ক্যাটাগরি বা লেভেল অনুযায়ী সুন্দরভাবে সাজানো থাকবে।
  • ফাস্ট লোডিং: এটি খুবই হালকা এবং দ্রুত লোড হয়, যা ইউজার এক্সপেরিয়েন্স ভালো রাখে।

প্লাগিনটি কোথায় পাবেন?

অন্যান্য প্লাগিনের মতোই এটি লেআউট থেকে নিয়ন্ত্রণ করা যায়।

  • ব্লগার ড্যাশবোর্ড থেকে Layout অপশনে যান।
  • Plugins সেকশন থেকে "Sitemap" গ্যাজেটটি খুঁজে বের করুন।

কনফিগারেশন গাইড

এই প্লাগিনটি সেটআপ করা খুবই সহজ। এখানে মূলত দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। গ্যাজেটটি এডিট করলে নিচের কোডটি দেখতে পাবেন:

{
    "status": true,
    "location": "/p/sitemap.html"
}

স্ট্যাটাস

  • "status": true — প্লাগিনটি চালু রাখতে true ব্যবহার করুন।
  • "status": false — প্লাগিনটি বন্ধ রাখতে false ব্যবহার করুন।

লোকেশন বা পেজ লিংক - গুরুত্বপূর্ণ

এখানে আপনাকে বলে দিতে হবে সাইটম্যাপটি কোন পেজে দেখাবে।

  • "location": "/p/sitemap.html" — ডিফল্টভাবে এই লিংক দেওয়া থাকে।

কীভাবে সেটআপ করবেন?

  • প্রথমে ব্লগের Pages অপশনে গিয়ে একটি নতুন পেজ খুলুন।
  • পেজটির টাইটেল দিন Sitemap। পেজের ভেতরে কিছু লেখার দরকার নেই, আর কিছু লেখলেও সমস্যা নেই।
  • পেজটি পাবলিশ করার পর সেটির লিংক কপি করুন (যেমন: yourblog.com/p/sitemap.html)।
  • এবার লেআউটের প্লাগিন সেকশনে এসে location এর জায়গায় আপনার পেজের লিংকের শেষের অংশটুকু (/p/sitemap.html) বসিয়ে দিন।

ব্যাস! আপনার কাজ শেষ। এখন ওই পেজে গেলেই দেখবেন আপনার সব পোস্ট ম্যাজিকের মতো চলে এসেছে।

উপসংহার

একটি প্রফেশনাল ব্লগের জন্য সাইটম্যাপ পেজ থাকাটা আবশ্যক। এটি ভিজিটরদের আপনার ব্লগের পুরোনো পোস্টগুলো খুঁজে পেতে সাহায্য করে এবং ব্লগের বাউন্স রেট কমায়। Probha টেমপ্লেটের এই ফিচারটি ব্যবহার করে আজই আপনার ব্লগকে আরও অর্গানাইজড করুন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

You may like these posts

Post a Comment